চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছর বয়সী কন্যা আলিফাকে জ্বরের উপশম নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। ওই সময় হাসপাতালের জরুরি বিভাগে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছর বয়সী সন্তান নাজমুলকে কুকুরে কামড় দেয়ায় চিকিৎসা নিতে আসেন।
উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম পৃথক চিকিৎসাপত্র দেন।
জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন দেন। ভুল ভ্যাকসিন দেয়ায় রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয় ওই কমিউনিটি মেডিকেল অফিসারের। পরবর্তীতে বিষয়টি নিয়ে রোগীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আবু ইউসুফ জানান, একই সময়ে ওই দুই রোগী জরুরী বিভাগে সেবা নিতে আসেন। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই বা শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ ভ্যাকসিনটি ভুলক্রমে দেয়া হলেও রোগীর কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন