ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

শেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

শেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা ও ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশটি শেরপুর শহরের খোয়ারপাড় থেকে শুরু হয়ে থানামোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ।

এসময় এমপি হাফেজ রাশেদুল ইসলাম বলেন,​"গণভোটের রায়কে তারা উপেক্ষা করার মধ্য দিয়ে এই বাংলাদেশে জুলাই যোদ্ধাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষকে আর ৯০ দশকের মানুষ মনে করার সুযোগ নেই। এদেশের মানুষ ২৪-অগাস্ট যেভাবে জ্বলে উঠেছিল, আবার যদি এদেশের স্বার্থ বিনষ্টকারী কোনো উদ্যোগ নেওয়া হয়, তার জন্য মানুষ সবাই প্রস্তুত আছে।"

এমপি রাশেদুল ইসলাম আরো বলেন, ​"আমরা দেখেছি ৯ এপ্রিল একটি ইলেকশন আয়োজন হয়েছে। যদি তোমরা এতোই জনবান্ধব হবে, তাহলে সেই ইলেকশনে তোমাদের ভোট কারচুপির প্রয়োজন কেন হলো? বাংলাদেশে মাগুরাতে যে নির্বাচন দেখেছিল মানুষ ৯০ দশকে, ২০২৬-এ এসে জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়ে সেই ধরনের নির্বাচন মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে।"

তিনি আরো বলেন, ​"আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন শুধুমাত্র নয়, গণভোটের সম্পূর্ণ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের মানুষ ক্ষান্ত হবে না। বিলগুলো ল্যাপস করে দিয়ে তোমরা মনে করো না বাংলাদেশ থেকে জুলাই চেতনা মুছে দিবে। জুলাই চেতনাকে সমুন্নত করার লক্ষ্যে সমস্ত জুলাই যোদ্ধা আপামর জনতাকে সাথে নিয়ে প্রস্তুত আছে। আগামী দিনে যেকোনো আন্দোলনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে জুলাই চেতনা বাস্তবায়নের জন্য আমরা রাজপথকেই আমাদের আন্দোলনের মূল ক্ষেত্র হিসেবে বেছে নিবো।"

এসময় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর -৩ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম মিল্লাত সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।এসময় বিক্ষোভ মিছিলে জনতার ঢল নামে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ এপ্রিল ২০২৬

শেরপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত