কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কাজী নোমান আহমেদ কলেজ মাঠে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাত্তার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি ড. মুহাম্মদ শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তি নির্ভর অবকাঠামো গড়ে তোলা অপরিহার্য। এ ক্ষেত্রে কলেজে একটি আইসিটি ভবন নির্মাণ সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি যেমন মোবাইল ও ল্যাপটপ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম, তেমনি এর অপব্যবহার তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই এসব ডিভাইসের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রভাষক মামুনুর রশিদ ও সানোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট নাসির হোসেন ও রাজিব সাহা, অভিভাবক সদস্য মোঃ মুজিবুর রহমান, মোঃ ময়নাল হোসেন, আনোয়ার হোসেন, । কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ বজলুর রহমান, কামাল হোসেন। তারা শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক দ্বীন দয়াল পাল, মো: তকদির, মনিরুজ্জামান, প্রদর্শক সোহেল রানা, পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার সভাপতি বাবু দুলাল দেবনাথ, কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, সদস্য মাসুম মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সবশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিজয়ীদের উচ্ছ্বাস ও সহপাঠীদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল, যা দিনটির আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন