ভোলায় গভীর রাতে আলআমিন নামে এক প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম(৩০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাসিমা বেগম ২ সন্তানের জননী। ঘটনাটি সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের শরীফ সরদার বাড়ীতে ঘটে।
এ সময় দূর্বৃত্তদের হামলায় ১০ বছর বয়সী শিশুসন্তানকেও গুরুতর জখম হয়।
নিহত নাসিমার পরিবারের সদস্যরা জানান শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। একই সময় তার ১০ বছর বয়সী শিশুসন্তানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দূর্বৃত্তররা মনে করেছে শিশুটি মারা গিয়েছে।
কিন্তুু পরে স্থানীয়রা দেখতে পায় সে বেচে আছে ফলে তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা গুরুতর। আহত শিশুটি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়টিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্বামী আলআমিন বর্তমানে বিদেশে অবস্হান করছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

এবিষয় ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান - হত্যকান্ডটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ নৃশংস ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন