কুমিল্লার বরুড়ার শাকপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ফলাফল বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল সোমবার বিকাল ৪:০০ টায় বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের মধ্য লক্ষীপুর বাজারে আয়োজিত আলোচনা সভা শাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোঃ ছফিউল্লাহ মুন্সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু, বরুড়া পৌরসভা বিএনপি'র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, ওই সময় উপস্থিত ছিলেন শাকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ওমর ফারুক, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ জুয়েল,
বরুড়া উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ, শাকপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ শাকিল হোসেন, সহ সভাপতি রহিম উদ্দিন মমজাত সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল হোসেন সহ শাকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাকপুর ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের নেতা জাকারিয়া তাহের সুমন কে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো একটি সুখবর হচ্ছে কেন্দ্রীয়ভাবে দল আমাদের নেতাকে যথাযোগ্য সম্মান দিয়েছেন তাকে আমরা পু্র্ণমন্ত্রী হিসেবে পেয়েছি তিনি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে বরুড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট গুলোকে৷ মেরামতে করে চলাচলের উপযোগী করতে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি প্রতিটি এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে সমাধানের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রতিটি এলাকার খালগুলি খনন করে কৃষকের ফসল উৎপাদনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। তাই তিনি প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদের বলেন এলাকায় দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতনের খবর পেলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতীক ছাড়াই হয়তো অনুষ্ঠিত হবে। দল যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার পক্ষে সকলে কাজ করতে হবে অথবা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েও আসতে হতে পারে। তাই সকলে যার যার এলাকায় জাকারিয়া তাহের সুমন এর হাতকে শক্তিশালী করতে দল মত নির্বিশেষে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন