ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

বুড়িচংয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৪ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার অধীনে গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার একবারে এসএসসি সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র উপজেলার ১০ টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবার নতুন সংযোজন ছিল প্রতিটি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে ছিল। পুরো উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। কেন্দ্র সমূহ পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন সন্তোষ প্রকাশ করেন। 

সেই সঙ্গে পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় সকল শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয়দের সহযোগিতায় পরীক্ষার পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খলতার মধ্যে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবারের এসএসসি  পরীক্ষায় ৬ টি কেন্দ্রে মোট পরীক্ষার ছিল ২৫৪২ জন এর মধ্যে অনুপস্থিত ছিল ২২জন, পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৫২০ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯৫৮ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৩০ জন অনুপস্থিত ২৮ জন। অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে এসএসসি ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল ৩১৮ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩১৪ জন, অনুপস্থিত ছিল ৪ জন। এবারের পরীক্ষায় মেয়েদের সংখ্যা বেশী দেখাচ্ছে।

এদিকে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ট্যাগ অফিসার উম্মে আয়মান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, হলসুপার ছিলেন ইনসট্রাক্টর মোঃ আনোয়ার হোসেন, সহকারী হলসুপার ছিলেন ট্রেড ইনসট্রাক্টর মোঃ মনির হাসান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বুড়িচংয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৪ জন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত