ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে দলবেঁধে মাদকসেবন করার প্রতিবাদ করায় বিথী আক্তার নামের এক গৃহবধূর পেটে লাথি মেরে পাঁচ মাসের গর্ভের সন্তান কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার দুপুরে মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। । এ ঘটনায় গৃহবধূ বিথী আক্তারের খালা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত ১৬ই এপ্রিল দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বিথী আক্তার, তার স্বামী হৃদয় মিয়া ও মাকসুদা আক্তার।

ভুক্তভোগী গৃহবধূ বীথি আক্তার জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডের আমির, বশির, নয়ন ও রশিদসহ একদল মাদক সেবী আক্তারদের বাড়িতে বসে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক সেবনে বাধা দেন তিনি। 

এতে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বীথিকে এলোপাতাড়ি মারধর করে এবং তার পেটে লাথি দিলে গর্ভে থাকা পাঁচ মাসের সন্তান নষ্ট হয়ে যায় । পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা সন্তান নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হন। 

পাঁচ মাসের গর্ভের সন্তান হত্যায় দায়ের করা মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে নারায়গঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্য দিবালোকে দলবেঁধে মাদকসেবন করার প্রতিবাদ করায় বিথী আক্তার নামের এক গৃহবধূর পেটে লাথি মেরে পাঁচ মাসের গর্ভের সন্তান কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার দুপুরে মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। । এ ঘটনায় গৃহবধূ বিথী আক্তারের খালা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত ১৬ই এপ্রিল দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বিথী আক্তার, তার স্বামী হৃদয় মিয়া ও মাকসুদা আক্তার।

ভুক্তভোগী গৃহবধূ বীথি আক্তার জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ডের আমির, বশির, নয়ন ও রশিদসহ একদল মাদক সেবী আক্তারদের বাড়িতে বসে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক সেবনে বাধা দেন তিনি। 

এতে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বীথিকে এলোপাতাড়ি মারধর করে এবং তার পেটে লাথি দিলে গর্ভে থাকা পাঁচ মাসের সন্তান নষ্ট হয়ে যায় । পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা সন্তান নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হন। 

পাঁচ মাসের গর্ভের সন্তান হত্যায় দায়ের করা মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে নারায়গঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত