ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সারা দেশে উচ্চ সতর্কতা জারি

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের পরিকল্পিত হামলার তথ্য সামনে আসার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি জারি করা এক জরুরি চিঠিতে দেশের সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের অধীনস্থ ইউনিটগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী, যিনি আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত, তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে।

গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে, এই চক্রটি দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। সম্ভাব্য ঝুঁকির তালিকায় রয়েছে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর ব্যস্ত এলাকা শাহবাগ। এছাড়াও বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব ব্যক্তি ও তাদের নেটওয়ার্ককে দেশের সার্বিক নিরাপত্তার জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট বৃদ্ধি, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে। পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায়, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর রাখতে সব সংস্থার মধ্যে সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সারা দেশে উচ্চ সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত