কুমিল্লার বরুড়ায় নিখোঁজ হওয়ার দু'দিন পর আজমাঈন হোসেন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে শিশুটির বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজমাঈন বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের (উত্তর পাড়া দিলা বাড়ি) মো. শাহজাহান হোসেন (সাজু) ও বিউটি বেগম দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ওড্ডা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করার সময় আজমাঈন নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির সন্ধান চেয়ে আবেদন জানানো হয়েছিল।
অবশেষে আজ (বুধবার) বাড়ির নিকটস্থ একটি ডোবায় শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলে পরিবারে শোকের মাতম শুরু হয়। আদরের সন্তানকে হারিয়ে বাবা-মা বর্তমানে দিশেহারা।
শিশুর অকাল মৃত্যুতে ওড্ডা গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, বাড়ির পাশ্বে একটি গর্ত, কখন সে পড়েছে কেউ দেখেনি, বৃষ্টির পানি হওয়াতে তার মরদেহ বেশে ঔঠে। পরিবার থেকে কোন অভিযোগ করেনি। তারপরও পুলিশ ঘটনাস্হল ঘুরে এসেছে। পরিবারের সাথে কথা বলেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন