মুক্তির লড়াই

কৃষকের জানালা

আত্রাইয়ে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ শুরু

কৃষকের ঘামঝরা পরিশ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নওগাঁর আত্রাই উপজেলায় শুরু হয়েছে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত এক প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজু বলেন-

কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার, কোনো সিন্ডিকেট, দুর্নীতি কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে কৃষকদের ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য প্রশাসনকে কঠোরভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন-

 কৃষকদের মুখে হাসি ফোটাতে সরকার সরাসরি ধান-চাল ক্রয় কার্যক্রমকে আরও শক্তিশালী করছেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদনে উৎসাহ দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মনিরুজ্জামান বলেন-

শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান পরীক্ষা করে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। কোনো অসাধু চক্রের দৌরাত্ম্য বরদাশত করা হবে না।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।

এছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৭১ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ মে থেকে শুরু হওয়া এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ, আত্রাই থানা-র অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার ও মোঃ নিয়ামত আলী বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আত্রাইয়ে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই