মুক্তির লড়াই

রাজনীতি

বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভা থেকে শতাধিক মোবাইল চুরি

বরুড়ার লক্ষীপুর ইউনিয়ন খেলার মাঠে আজ ১৬ মে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর পথসভা জনসমুদ্রে রূপ নেয়। চাঁদপুর যাওয়ার পথে আয়োজিত এ পথসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। তবে আনন্দঘন এই আয়োজনের মাঝেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সভাস্থল ও আশপাশের এলাকায় মোবাইল চুরির হিড়িক পড়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিএনপির নেতাকর্মীসহ বহু মানুষ নিজেদের মোবাইল ফোন হারিয়ে হতাশায় পড়েন। বিভিন্ন সূত্রে জানা যায়, মানুষের অতিরিক্ত ভিড় ও ঠেলাঠেলির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চক্র মোবাইল চুরির ঘটনা ঘটিয়েছে।

মোবাইল হারিয়ে ফেলা অনেকের মুখে ছিল হতাশার ছাপ। কেউ কেউ সভা শেষে দীর্ঘ সময় ধরে হারানো ফোন খুঁজতে ব্যস্ত ছিলেন। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বিশেষজ্ঞদের মতে, বড় জনসমাগমে ব্যক্তিগত জিনিসপত্র বিশেষ করে মোবাইল ফোন ও মানিব্যাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখতে হবে। বরুড়াবাসীর জন্য এটি ছিল নতুন ও তিক্ত এক অভিজ্ঞতা।

বরুড়া কলেজ শাখা ছাত্রদল নেতা ইমন পাটোয়ারী জানান, প্রধান আসার সাথে একটু ঠেলাঠেলি হলো আর মোবাইল টি কে জানি নিয়ে গেলো। পরে শুনি অনেকের মোবাইল নেই।

পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাছুম শরীফ ভূঁইয়া জানান, আমার ওয়ার্ডের যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হাসান এর মোবাইল হারিয়ে যায়। নতুন অভিজ্ঞতা ফেলাম।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৬ মে ২০২৬

বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভা থেকে শতাধিক মোবাইল চুরি

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

বরুড়ার লক্ষীপুর ইউনিয়ন খেলার মাঠে আজ ১৬ মে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর পথসভা জনসমুদ্রে রূপ নেয়। চাঁদপুর যাওয়ার পথে আয়োজিত এ পথসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। তবে আনন্দঘন এই আয়োজনের মাঝেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সভাস্থল ও আশপাশের এলাকায় মোবাইল চুরির হিড়িক পড়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিএনপির নেতাকর্মীসহ বহু মানুষ নিজেদের মোবাইল ফোন হারিয়ে হতাশায় পড়েন। বিভিন্ন সূত্রে জানা যায়, মানুষের অতিরিক্ত ভিড় ও ঠেলাঠেলির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চক্র মোবাইল চুরির ঘটনা ঘটিয়েছে।

মোবাইল হারিয়ে ফেলা অনেকের মুখে ছিল হতাশার ছাপ। কেউ কেউ সভা শেষে দীর্ঘ সময় ধরে হারানো ফোন খুঁজতে ব্যস্ত ছিলেন। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বিশেষজ্ঞদের মতে, বড় জনসমাগমে ব্যক্তিগত জিনিসপত্র বিশেষ করে মোবাইল ফোন ও মানিব্যাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখতে হবে। বরুড়াবাসীর জন্য এটি ছিল নতুন ও তিক্ত এক অভিজ্ঞতা।

বরুড়া কলেজ শাখা ছাত্রদল নেতা ইমন পাটোয়ারী জানান, প্রধান আসার সাথে একটু ঠেলাঠেলি হলো আর মোবাইল টি কে জানি নিয়ে গেলো। পরে শুনি অনেকের মোবাইল নেই।

পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাছুম শরীফ ভূঁইয়া জানান, আমার ওয়ার্ডের যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হাসান এর মোবাইল হারিয়ে যায়। নতুন অভিজ্ঞতা ফেলাম।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই