মুক্তির লড়াই

সারাদেশ

দেশীয় অস্ত্র সহ

ডিবি পুলিশের পোষাক পড়ে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ায় গ্রেফতার ৮

কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের পোষাক পরিধান করে ডাকাতির প্রস্তুতিকালে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে চালিয়ে মঙ্গলবার (১৯ মে) রাতে বরুড়া উপজেলার হরিপুর কবরস্থান নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। 

ওই সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেয়ীয় অস্ত্র, হ্যান্ডকাপ ও ভূয়া ডিবি পুলিশের পোশাক জব্দ করা হয়। বুধবার (২০) মে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বরুড়া থানায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।

আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার দশমিনা থানার রাম বল্লভ (বেতাগী সানকিপুর) গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে মোঃ খলিলুর রহমান (৪৯), বেতাগী গ্রামের আঃ সালাম সরদার এর ছেলে মোঃ সোহাগ রানা (৪৫), বেতাগী গ্রামের মোঃ মেছের আলীর ছেলে মোঃ মোশারফ মেলকার (৪৬), রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা গ্রামের ইউনুছ প্যাদার ছেলে মোঃ নুরুল হক (৪৪), বাউফল থানার বিলবিলাস গ্রামের মৃত চান্দু মল্লিক এর ছেলে মোঃ হারুন মল্লিক (৪৬), বরিশাল জেলার আগৈলঝারা থানার চাঁদত্রিশিরা (পয়সার হাট) গ্রামের মোঃ মোজাফফর হোসেন এর ছেলে মোঃ সুমন মোল্লা (৪১), বরগুনা জেলার আমতলী থানার কেরা বুনিয়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন মৃধার ছেলে মোঃ মাহতাব হোসেন মৃধা (৩৮), ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার বদলীপুর গ্রামের মৃত মুসলেম এর ছেলে আবুল কাশেম প্রঃ কাসেম (৪৪)।

এসময় তাদের কাছ থেকে ২ টি DB লিখা কুটি, ০১ টি হ্যান্ডকাফ ও হ্যান্ডকাফের দুইটি চাবী,  ১ টি নীল রংয়ের লেজার লাইট, ১ টি স্টিলের তৈরি ম্যাজিক স্টিক, ১ টি কাঠের বাটযুক্ত হাতুড়ি, ১ টি সিলভার রংয়ের এসএস পাইপ দ্বারা তৈরি চাইনিজ কুড়াল সাদৃশ্য দেশীয় ধারালো অস্ত্র, ১ টি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, ১টি কাঠের বাটযুক্ত ধারালো লম্বা ছুরি, ১টি স্টিলের কাটার উদ্ধার করা হয়।

আসামীদের জ্ঞিসাবাদে জানা যায় তাহারা পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় সংঘবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী (ডিবি পুলিশ) পরিচয় দিয়া পিকআপ ও মাইক্রোবাস যোগে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গরু ডাকাতি সহ ডাকাতি করিয়া আসিতেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ডিবি পুলিশের পোষাক পড়ে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ায় গ্রেফতার ৮

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই