চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সাকিব মজুমদারকে সভাপতি, সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২০২২ সেশনের মো: বাসির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২০২২ সেশনের মো: মিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মৃত্তিকা বিভাগের ২০২২-২০২৩ সেশনের মো: সাদিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া আবু হোঝাইফা সায়েম, বোরহান উদ্দীন, রাহাত খন্দকার, তানভির, নূর শরীফ ও মাহদী হাসান ছাত্র উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল প্রভোস্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমান উল্লাহর উপস্থিতিতে ২০২৪-২০২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: শাহপরান আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে বরুড়া উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
নতুন কমিটি ঘোষণার পর সমিতির সভাপতি সাকিব মজুমদার বলেন, "আমরা বরুড়া উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করে যাব। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে আমাদের সমিতি সর্বদা পাশে থাকবে।"
সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম জানান, "আমরা আগামী এক বছরে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজন করব। বরুড়ার কৃতি সন্তানদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই সমিতি নিয়মিত বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন