মুক্তির লড়াই

সারাদেশ

হাসুয়ার কোপে আহত ১

রাণীনগরে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলা

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মোঃ উজ্জল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে রাণীনগর উপজেলার ১নং খটেশ্বর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত উজ্জল হোসেন পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। অভিযুক্ত মোঃ মাসুম (৩৫) একই গ্রামের মৃত মানছের মণ্ডলের ছেলে এবং আহতের চাচাতো ভাই বলে জানা গেছে।

উজ্জলের স্ত্রী জানায় অনেকদিন আগে থেকেই আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল মাসুম আজকে মেরে ফেলার জন্যই আক্রমণ করেছে।

মাসুমের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার পরিবারের পক্ষ থেকে জানায় মাসুম বাসায় নেই। 

স্থানীয় সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উজ্জল হোসেন ও মাসুমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জল হোসেনের বাম হাত, পিঠ ও গালে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, “ঘটনার বিষয়টি জানতে পেরেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাণীনগরে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মোঃ উজ্জল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে রাণীনগর উপজেলার ১নং খটেশ্বর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত উজ্জল হোসেন পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। অভিযুক্ত মোঃ মাসুম (৩৫) একই গ্রামের মৃত মানছের মণ্ডলের ছেলে এবং আহতের চাচাতো ভাই বলে জানা গেছে।

উজ্জলের স্ত্রী জানায় অনেকদিন আগে থেকেই আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল মাসুম আজকে মেরে ফেলার জন্যই আক্রমণ করেছে।

মাসুমের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার পরিবারের পক্ষ থেকে জানায় মাসুম বাসায় নেই। 

স্থানীয় সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উজ্জল হোসেন ও মাসুমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জল হোসেনের বাম হাত, পিঠ ও গালে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, “ঘটনার বিষয়টি জানতে পেরেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই