মুক্তির লড়াই

সারাদেশ

ধরণী মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নরসিংদীতে ধরণী মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে তন্ময় দাস তনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দেবপ্রসাদ সাহা।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, সিনিয়র শিক্ষক তপন কুমার আচার্য্য, প্রানতোষ সরকার, কবি কাজী হুমায়ুন কবির, নারায়ণ লাহা এবং বিপুল কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতেই ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠান শেষে উপস্থিত অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ধরণী মাস্টার ফাউন্ডেশনের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ধরণী মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নরসিংদীতে ধরণী মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে তন্ময় দাস তনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দেবপ্রসাদ সাহা।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, সিনিয়র শিক্ষক তপন কুমার আচার্য্য, প্রানতোষ সরকার, কবি কাজী হুমায়ুন কবির, নারায়ণ লাহা এবং বিপুল কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতেই ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠান শেষে উপস্থিত অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ধরণী মাস্টার ফাউন্ডেশনের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই