কুমিল্লার বুড়িচং উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি আকস্মিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার ও কোরপাই এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশের বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেন। পরে তারা নিমসার এলাকায় সংক্ষিপ্ত মিছিল বের করেন এবং কোরপাই এলাকাতেও উপস্থিতি জানান দেন।
মিছিলের বিষয়টি স্বীকার করে স্থানীয় যুবলীগ নেতা জালাল উদ্দিন বলেন, “প্রায় দুই শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় শান্তিপূর্ণভাবে মিছিল করেছি।”
অন্যদিকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এ ব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, কোরপাই এলাকায় কিছু লোকজন একত্রিত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে পড়ে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
হঠাৎ আয়োজিত এই ঝটিকা মিছিলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন