মুক্তির লড়াই

আইন-কানুন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরে সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে.. স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে অন্যত্র স্থানান্তরে সম্ভাব্যতা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, কারাগারটি শহরের বাইরে স্থানান্তরের লক্ষ্যে ড্রোন প্রযুক্তির মাধ্যমে ছবি নিয়ে খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লার রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনের প্রাচীর পূর্ববর্তী স্থানেই নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্যসচিব নাসির উদ্দিন, সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান, ব্যবসায়ী মাইনুল হাসান রিপন এবং এনসিপি নেতা মাসুমুল বারী কাউসার।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরে সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে.. স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে অন্যত্র স্থানান্তরে সম্ভাব্যতা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, কারাগারটি শহরের বাইরে স্থানান্তরের লক্ষ্যে ড্রোন প্রযুক্তির মাধ্যমে ছবি নিয়ে খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লার রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনের প্রাচীর পূর্ববর্তী স্থানেই নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্যসচিব নাসির উদ্দিন, সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান, ব্যবসায়ী মাইনুল হাসান রিপন এবং এনসিপি নেতা মাসুমুল বারী কাউসার।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই