কুমিল্লার বরুড়া উপজেলায় অভিনব কৌশলে এক অটোরিকশা চালককে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার দেওড়া গ্রামের বশির মিয়ার ছেলে নাজমুল (১৯) তার অটোরিকশা নিয়ে বরুড়া সরকারি হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুইজন মহিলা যাত্রী সেজে তার কাছে এসে কোথায় যাবে জানতে চায় এবং তাকে খাওয়ার জন্য কিছু বিস্কুট দেয়।
অভিযোগ অনুযায়ী, নাজমুল ওই বিস্কুটের দুটি খাওয়ার পরপরই অচেতন হয়ে পড়েন। পরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে মুসার দরগাহ সংলগ্ন এলাকায় বসিয়ে রেখে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন নাজমুলকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে অটোরিকশাটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন