মুক্তির লড়াই

সারাদেশ

তিন দিনেও কেউ আটক হয়নি

বুড়িচংয়ে অস্ত্রের মহড়ায় কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ, জনমনে আতঙ্ক

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ‘আর স্কোয়াড’ নামে একটি কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ৫ জুন শুক্রবার দুপুরে বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে। এক ভিডিওতে দেখাগেছে কতিথ কিশোর গ্যাংয়ের লোকজন অস্ত্রের মহড়া দিয়ে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের গেইট দিয়ে নানা শ্লোগান প্রবেশ করছে।  

কিশোর গ্যাং আত্মা প্রকাশের ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এ পযর্ন্ত কাউকে বা কোন সদস্য কে আটক করতে পারে নি।

সূত্র জানায়, ঘটনার দুই দিন আগে, ৩ জুন একটি টিকটক আইডি থেকে ভিডিও বার্তার মাধ্যমে অস্ত্রের মহড়ার ঘোষণা দেওয়া হয়। ঘোষিত সময় অনুযায়ী কয়েকজন কিশোর বিদ্যালয় মাঠে জড়ো হয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন, দৌড়ঝাঁপ এবং শক্তি প্রদর্শনের মহড়া দেয়। এ সময় মাঠ ও আশপাশের এলাকায় অবস্থানরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, জগতপুর এলাকার সামির নামের এক কিশোর এ গ্রুপটির নেতৃত্ব দিচ্ছে। এছাড়া কিছু প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অপরদিকে একাধিক সূত্র জানায় উপজেলা সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এর ছাত্ররা ৮-১০ বছর আগ থেকে কলেজ থেকে বের হয়ে উশৃংখল আচরণ সহ  বাজার  ঘুরাঘুরি -মারামারি সহ বিভিন্ন ধরনের অসভ্য ব্যবহার করে আসছে। বিগত সময় ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন কালে মশিউর রহমান খান সহ আরও অনেকে ক্ষু্দ্ধ হয়ে কলেজ গেইটে তালা জুলিয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন।

এলাকার ব্যবসায়ী, অভিভাবক ও সচেতন নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধ উচ্ছৃঙ্খল আচরণ, মারামারি ও আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক এ ঘটনাকে তারা কিশোর গ্যাং সংস্কৃতির নতুন ও উদ্বেগজনক রূপ হিসেবে দেখছেন।

এব্যপারে  ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবু তাহের  বলেন, গত মে মাসে দুই ছাত্রকে উচ্ছৃঙ্খল আচরণের কারণে বহিষ্কার করেছি। দুজনকে বুড়িচং থানা পুলিশে  সোপর্দ করেছিলাম। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।রোববার কলেজে বৈঠক বসে শিক্ষার্থীদের সনাক্ত করা হয়েছে। শিক্ষার্থী যাদের কে একলেজের ইনি ফর্মে দেখা গেছে এরা বিগত সময়ের শিক্ষার্থী, চলতি সনের নয়। 

আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এরা।
তিনি আরো বলেন, আমরা এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছি।অভিভাবকরা সচেতন হলে এটা নিয়ন্ত্রণ করা সহজ হবে। রাজনৈতিক মাঠে প্রভাব বিস্তারের জন্য তাদের ব্যবহার করা হচ্ছে। একারণে তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না।
এদিকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সচেতন মহল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে কিশোর গ্যাংয়ের এই তৎপরতা ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে ওইদিন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সেখান থেকে পালিয়ে যায়। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে পুলিশি অভিযান অব্যহৃত রয়েছে, এপর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার বিকেলে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার বিষয়ে কয়েকটি ভিডিও ফুটেজ আমার নিকট এসেছে। আমরা এগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। ঘটনার পর থেকে ৩ দিনে কাউকে পুলিশ আটক করেছে আমার জানা নেই।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৭ জুন ২০২৬

বুড়িচংয়ে অস্ত্রের মহড়ায় কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ, জনমনে আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই