মুক্তির লড়াই

সারাদেশ

রাণীনগরের গাঁজা সহ এক মাদক ব্যবসায় আটক

রাণীনগরের গাঁজা সহ এক মাদক ব্যবসায় আটক

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ রকি কুমার শাখাড়ী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে তাকে আটক ও গাঁজা উদ্ধার করে। আটক রকি কুমার শাখাড়ী উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামের রনজিত শাখাড়ীর ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম জানান,রাণীনগর উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামে একজন মাদক ব্যবসায়ী বিক্রির জন্য ২কেজি গাঁজা বাড়ীতে মজুত রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর সাইফুল আলমের নেতৃত্বে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের রকি কুমার শাখাড়ীর নিজ ঘর থকে ২কেজি গাঁজা উদ্ধারসহ রকিকে আটক করা হয়। এঘটনায় এদিন বিকেলে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় রকিকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাণীনগরের গাঁজা সহ এক মাদক ব্যবসায় আটক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ রকি কুমার শাখাড়ী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে তাকে আটক ও গাঁজা উদ্ধার করে। আটক রকি কুমার শাখাড়ী উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামের রনজিত শাখাড়ীর ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম জানান,রাণীনগর উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামে একজন মাদক ব্যবসায়ী বিক্রির জন্য ২কেজি গাঁজা বাড়ীতে মজুত রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর সাইফুল আলমের নেতৃত্বে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের রকি কুমার শাখাড়ীর নিজ ঘর থকে ২কেজি গাঁজা উদ্ধারসহ রকিকে আটক করা হয়। এঘটনায় এদিন বিকেলে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় রকিকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই