মুক্তির লড়াই

সারাদেশ

রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

রূপসায় থানা পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবক গ্রেপ্তার। 

১৯ জুন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে  উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রাম গ্রামের শেখ হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রূপসা থানার এসআই মশিউর রহমান সরকারী গাড়িযোগে জরুরি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের রফিকুল ইসলাম (৬১) বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। সংবাদ পেয়ে  থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে রেখেছিল।

পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পেছনের কোমর থেকে একটি খালি ম্যাগাজিনসহ বাটযুক্ত বিদেশি ৭.৬৫ পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২০ জুন ২০২৬

রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই