নওগাঁর রাণীনগরে পথ রোধ করে মোটরসাইকেল ডাকাতির সময় স্থানীযদের সহযোগিতায় তিনজনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। শুক্রবার রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এঘটনা ঘটে।
আটককালে তাদের নিকট থেকে একটি ধারালো চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় রাতেই মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১),বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) ও একই গ্রামের মমিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।
রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাহাবুব আলম জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোনা বাজার থেকে একজনকে সাথে নিয়ে মোটরসাইলে যোগে এলাকার বড়বড়িয়া বাজারে যাচ্ছিলেন।
পথি মধ্যে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৭/৮জনের ডাকাত দল তিনটি মোটরসাইকেল যোগে এসে আমার চলন্ত গাড়ীকে বেরিকেট দেয়ার চেষ্টা করে এবং লাথি ও কিল-ঘুষি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেয়ার এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় স্থানীয় লোকজনকে ডাকা-ডাকি করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় থানাপুলিশকে খবর দিলে পুলিশসহ এসে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে এলাকার খট্রেশ্বর মোড় এলাকায় মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে।
এঘটনায় তিনি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন।
মাহাবুব আলম আরো জানান,গত দুই মাস আগেও একই স্থানে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,মোরসাইকেল ডাকাতি করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতদের নিকট থেকে একটি ধারালো চাকু, ডাকাতি কাজের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় আকটকৃতদের গ্রেফতার দেখিয়ে শবিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন