মুক্তির লড়াই

সারাদেশ

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার প্রধান আসামী কারাগারে

ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী সৌরভ মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে ঝিনাইদহ সদর থানায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সৌরভ মন্ডল পবহাটি এলাকার আলম মন্ডলের ছেলে।

জানা যায়, গত ২০২৫ সালের ২৯ নভেম্বর শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা করে সৌরভ ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে সদর থানায় মামলা হত্যা মামলা দায়ের করে। 

এই মামলার কয়েকজন আসামী এর আগে গ্রেফতার হলেও পলাতক ছিলো মুল হোতা সৌরভ মন্ডল। গত ১১ জুন সদর আদালতে আত্মসমর্পণ করে সৌরভ মন্ডল। পরে ১৮ জুন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে রোববার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন বলেন, আসামী সৌরভ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিবে না। তবে আমাদের কাছে অনেক গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। পরবর্তীতে তা যাচাই করে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ২১ জুন ২০২৬

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার প্রধান আসামী কারাগারে

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী সৌরভ মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে ঝিনাইদহ সদর থানায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সৌরভ মন্ডল পবহাটি এলাকার আলম মন্ডলের ছেলে।

জানা যায়, গত ২০২৫ সালের ২৯ নভেম্বর শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা করে সৌরভ ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে সদর থানায় মামলা হত্যা মামলা দায়ের করে। 

এই মামলার কয়েকজন আসামী এর আগে গ্রেফতার হলেও পলাতক ছিলো মুল হোতা সৌরভ মন্ডল। গত ১১ জুন সদর আদালতে আত্মসমর্পণ করে সৌরভ মন্ডল। পরে ১৮ জুন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে রোববার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন বলেন, আসামী সৌরভ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিবে না। তবে আমাদের কাছে অনেক গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। পরবর্তীতে তা যাচাই করে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই