কুমিল্লার বরুড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।
সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান গন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৮টার পর উপজেলার গ্রামগঞ্জে প্রকাশ্যে লুডু, কেরাম বোর্ড এবং একাধিক ব্যক্তি একত্রিত হয়ে মোবাইল গেম খেলার বিরুদ্ধে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করবে। অভিযানে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে যে সকল দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে এসব খেলা পরিচালিত হবে বা খেলতে সুযোগ দেওয়া হবে, সংশ্লিষ্ট দোকানদারদেরও জরিমানার আওতায় আনা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ নেওয়া নেওয়া হবে। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবেনা।
এছাড়া কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিশোর অপরাধ, মাদক সংশ্লিষ্টতা, চাঁদাবাজি, মারামারি ও সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এ ধরনের পদক্ষেপ সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অপরাধ প্রবণতা হ্রাস এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচেতন নাগরিকদেরও এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন