মুক্তির লড়াই

সারাদেশ

কচুয়ায় ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার চাঁদপুরের কচুয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুকে) প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রেস রিলিজে উল্লেখ করা হয়- কচুয়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এ এস আই (নিরস্ত্র)মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ কচুয়া  পৌরসভাধীন কড়ইয়া    কড়ইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ওই গ্রামের  মোঃ শফিকের ছেলে  সজিব(২২)  নামক এক ব্যক্তিকে দেহ তল্লাশী করিয়া ১০০গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায়  আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা ( নং-৪৯) করা হয়েছে।

এদিকে একই দিনে এসআই(নিরস্ত্র) মৃদুল বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কচুয়া থানাধীন ০৬ নং উত্তর কচুয়া ইউপির ৭নং ওয়ার্ডস্থ দুলালের চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া উজানী গ্রামের অধিবাসী রফিকুল ইসলামের ছেলে  সুমন(২১), একই গ্রামের মাশুকের ছেলে সুমন (২০), কে  তাহাদের দেহ তল্লাশী করিয়া ০৪ পিস ইয়াবাসহ আটক করে। পৃথক এ  ঘটনায়  আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক  আরেকটি মামলা  দায়ের  করা হয়েছে । মামলা নং-৫০।

 অপরদিকে এসআই(নিরস্ত্র)/মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কচুয়া  পৌরসভাধীন করইশ দক্ষিনপাড়া বাচ্চু মিয়ার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া  একই উপজেলার আকিয়ারা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ সোহাগ(২৮) কে ০৯(নয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।উক্ত আসামীর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  কচুয়া থানায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৫১।

গ্রেপ্তারকৃত সকল আসামিদেরকে সোমবার বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২২ জুন ২০২৬

কচুয়ায় ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই