‘মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ এ শ্লোগানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জামায়াতে ইসলামীর যুব বিভাগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিন, যুবনেতা মেহেদী হাসান রাজুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ উল্লেখ করে মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন