“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬” উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনিসুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বিরা আমাতুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপপরিচালক মোঃ আনিসুর রহমান বলেন, “মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। যারা মাদক থেকে ফিরে এসেছে, তাদের সমাজে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করতে হবে।”
অনুষ্ঠানে টুপামারী ইউনিয়নের হাজীপাড়া এলাকার মাদকাসক্তি থেকে ফিরে আসা মতিবল ইসলাম তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি যখন মাদকাসক্ত ছিলাম, তখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, পরিবারের সঙ্গে খারাপ আচরণ করতাম এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়তাম। সবসময় অস্থিরতায় ভুগতাম। এখন আমি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবন যাপন করছি।”
অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন