নওগাঁর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালী,আলোচনাসভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ“ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাণীনগর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল,পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা রফি ফয়সাল,সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুল,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃত্যু
এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : নওগাঁর রাণীনগরে বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা (২) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়ায় এঘটনা ঘটে। শিশু শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
শিশুর চাচা আব্দুল কাদের জানান,বাড়ীতে শিশুর মা কাজ করছিল। এসময় শিশু শিফা বাড়ীর গোসলখানায় গিয়ে বালতিতে রাখা পানি নিয়ে খেলার সময় উপর হয়ে বালতির মধ্যে পরে যায়। সেখানেই শিশুর মৃতু হয়। পরে খোঁজা খুজি করে গোসলখানায় বালতিতে শিশুর মরদেহ দেখতে পায়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন