মুক্তির লড়াই

সারাদেশ

রাণীনগরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে একটি বসতবাড়ি থেকে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় রাণীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। 

এ সময় উপজেলার ৪ নং পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের মো. লিটন হোসেন (৩৮), পিতা- মো. গফুর হোসেন (দুলু)-এর বসতবাড়ির শয়নকক্ষের চালের ড্রাম থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক ওজন ৯ দশমিক ৫ কেজি। স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে এটি কষ্টিপাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। 

এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় রাণীনগর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাণীনগরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে একটি বসতবাড়ি থেকে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় রাণীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। 

এ সময় উপজেলার ৪ নং পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের মো. লিটন হোসেন (৩৮), পিতা- মো. গফুর হোসেন (দুলু)-এর বসতবাড়ির শয়নকক্ষের চালের ড্রাম থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক ওজন ৯ দশমিক ৫ কেজি। স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে এটি কষ্টিপাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। 

এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় রাণীনগর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই