নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে মো. রায়হান (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার উপজেলার খট্টেশ্বর হাদিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। অভিযানে গাঁজা সেবনের অভিযোগে রায়হানকে আটক করা হয়। তিনি ওই এলাকার আসাদ মোল্লার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষ স্বীকার করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন