মুক্তির লড়াই

সারাদেশ

দ্রুত সময়ে বালি ও মাটি অপসারণের নির্দেশ

শাহরাস্তিতে সরকারি খাল ভরাটের দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি খাল ভরাটের দায়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ওই ভরাটকৃত স্থানের বালি ও মাটি নিজ খরচে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাড়াইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায়  ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। সরেজমিনে সরকারি খাল ভরাটের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ঙ) ও ১৫ (১) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত ব্যক্তিকে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি খালে ফেলা বালি ও মাটি অপসারণ করে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। সরকারি খাল, জলাশয় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মান্নান, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শাহরাস্তিতে সরকারি খাল ভরাটের দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি খাল ভরাটের দায়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ওই ভরাটকৃত স্থানের বালি ও মাটি নিজ খরচে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাড়াইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায়  ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। সরেজমিনে সরকারি খাল ভরাটের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ঙ) ও ১৫ (১) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত ব্যক্তিকে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি খালে ফেলা বালি ও মাটি অপসারণ করে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। সরকারি খাল, জলাশয় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মান্নান, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই