মুক্তির লড়াই

সারাদেশ

চিলাহাটিতে দিনব্যাপী "হিমোগ্লোবিন" ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

"মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে  মঙ্গলবার ২১ জুলাই   সকাল ১১ টায় দিনব্যাপী "হিমোগ্লোবিন" ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রক্তদান সচেতনতা বৃদ্ধি ও রক্তের গ্রুপ নির্ণয়ের লক্ষ্য নিয়ে এই রক্ত পরীক্ষা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন ডোমারের আয়োজনে এবং নীলফামারী জেলা পরিষদের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার  শায়লা সাঈদ তন্বী।

​ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব)  মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক  মিজানুর রহমান চৌধুরী এবং নীলফামারীর সিভিল সার্জন  ডা. মো: আব্দুর রাজ্জাক,উপস্থিত ছিলেন।এছাড়া উপস্থিত ছিলেন  রেয়াজুল ইসলাম কালু যুগ্ন আহবায়ক  জেলা বিএনপি নীলফামারী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে রক্তের গ্রুপ জানা থাকা জরুরি মুহূর্ত বা চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

​উদ্বোধনী পর্ব শেষে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের  রক্তের গ্রুপ পরীক্ষা (ব্লাড গ্রুপিং) সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চিলাহাটিতে দিনব্যাপী "হিমোগ্লোবিন" ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

"মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে  মঙ্গলবার ২১ জুলাই   সকাল ১১ টায় দিনব্যাপী "হিমোগ্লোবিন" ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রক্তদান সচেতনতা বৃদ্ধি ও রক্তের গ্রুপ নির্ণয়ের লক্ষ্য নিয়ে এই রক্ত পরীক্ষা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন ডোমারের আয়োজনে এবং নীলফামারী জেলা পরিষদের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার  শায়লা সাঈদ তন্বী।

​ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব)  মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক  মিজানুর রহমান চৌধুরী এবং নীলফামারীর সিভিল সার্জন  ডা. মো: আব্দুর রাজ্জাক,উপস্থিত ছিলেন।এছাড়া উপস্থিত ছিলেন  রেয়াজুল ইসলাম কালু যুগ্ন আহবায়ক  জেলা বিএনপি নীলফামারী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে রক্তের গ্রুপ জানা থাকা জরুরি মুহূর্ত বা চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

​উদ্বোধনী পর্ব শেষে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের  রক্তের গ্রুপ পরীক্ষা (ব্লাড গ্রুপিং) সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই