ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমান ফেন্সিডিল সদৃশ্য মাদক ‘ফেয়ারডিল’ সিরাপসহ একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল। মঙ্গলবার রাতে উপজেলার রুলি গ্রাম থেকে শান্ত রহমান নামের ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, সীমান্ত এলাকার রুলি গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। সেসসময় ৫৫০ বোতল নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ সিরাপ উদ্ধার করে। আটক করা হয় যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে শান্ত রহমানকে। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন