নওগাঁর আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মানবিক এ সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১৯ জন উপকারভোগীর হাতে প্রায় ২ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। সরকারি এ সহায়তা চিকিৎসা ব্যয় বহনে অসচ্ছল পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুদানপ্রাপ্তদের মধ্যে দরিদ্র ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৭ জনকে ১০ হাজার টাকা করে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন দুইজনকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৯ জনের মধ্যে প্রায় ২ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি সম্প্রসারণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের এ অনুদান চিকিৎসা ব্যয় বহনে উপকারভোগীদের সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অনেক পরিবার আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। সরকারের এ ধরনের সহায়তা সেই সংকট কিছুটা হলেও লাঘব করবে। তিনি উপকারভোগীদের অনুদানের অর্থ সঠিকভাবে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার কাজে ব্যয় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেই উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান। তাঁরা বলেন, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এসব কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল জলিল চকলেট, মোঃ মনজুরুল আলম মঞ্জু ও মোঃ ফারুক বখস, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন (সাখিদার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ শেষে উপকারভোগীরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে আর্থিক সংকটে পড়তে হয়েছে। সরকারি এই অনুদান চিকিৎসার ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।
অনুষ্ঠিানে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, সমাজের অসহায়, দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হলে অনেক পরিবার উপকৃত হবে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন