মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের বেপারী বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের বেপারী বাড়ির সামনে অভিযান চালায়। ওই সময় পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজার এলাকার বাসিন্দা মো. শরীফুল ইসলামকে আটক করা হয়। ওই সময় তাঁর দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ওসি জানান, আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, আটককৃত শরীফুল রামগঞ্জ থানার নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৫ জুলাই ২০২৬

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের বেপারী বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের বেপারী বাড়ির সামনে অভিযান চালায়। ওই সময় পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজার এলাকার বাসিন্দা মো. শরীফুল ইসলামকে আটক করা হয়। ওই সময় তাঁর দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ওসি জানান, আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, আটককৃত শরীফুল রামগঞ্জ থানার নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই