শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), কক্সবাজারের সহযোগিতায় দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ, কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ৯টায় কক্সবাজার শহরের হলি চাইল্ড স্কুলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রীতি দেবী, সুপারিনটেনডেন্ট, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), কক্সবাজার। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন দক্ষ শিক্ষকই পারে শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে। তাই শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, কোষাধ্যক্ষ হাফেজ মো. তারেক, ড্যাফোডিল কিন্ডারগার্টেন, খুরুশকুল, কক্সবাজারের প্রধান শিক্ষক তছলিমা আক্তার এবং ইসলামী ব্যাংক মডেল স্কুল, রামু, কক্সবাজারের প্রধান শিক্ষক রোহেনা আক্তার।
প্রশিক্ষণে বাংলা বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), কক্সবাজারের ইন্সট্রাক্টর মো. মাজহারুল ইসলাম। তিনি শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান, সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিখনফলভিত্তিক মূল্যায়ন এবং আধুনিক শিক্ষণ কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সদর উপজেলা শিক্ষা অফিসার, কক্সবাজার। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উন্নয়নের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), কক্সবাজারের সহযোগিতায় এ ধরনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ধারাবাহিকভাবে আয়োজন করবে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন