নওগাঁর রাণীনগর উপজেলার ১ নং খট্টেশ্বর ইউনিয়নের বেলোবাড়ি দাউদপুর বিলে নৌকায় করে গরুর ঘাস কাটতে গিয়ে পানিতে পড়ে আব্দুল হাসান (৬০) নামে এক বৃদ্ধের আকস্মিক মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হাসান উপজেলার ১ নং খট্টেশ্বর ইউনিয়নের বোলোবাড়ি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার সকালে আব্দুল হাসান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকায় করে বেলোবাড়ি বিলে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে তিনি নৌকা থেকে বিলে পড়ে যান। এ সময় তার স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। প্রায় ৩ ঘণ্টা পর তাকে বিলের পানি থেকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাণীনগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি জাকারিয়া মণ্ডল।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন