রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করে শতাধিক গ্রাহক।
বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিদ্যুতিক ট্রান্সমিটার বিকল হয়ে দুই মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয় নিয়ে একাধিক বার আবাসিক প্রোকৌশলী শুগত চাকমার সাথে যোগাযোগ করেও কোন সমাধান পায়নি। এসময় গ্রাহকরা দাবী করেন আবাসিক প্রোকৌশলী নতুন ট্রান্সমিটার সরবরাহ বাবদ ৮০ হাজার টাকা দাবী করেন। পরে গ্রাহকরা চাঁদা তুলে ২৫ হাজার দেয়ার পরও বিদ্যুৎ সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রোকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায়। এছাড়া প্রোকৌশলী ঠিক মত অফিস করেন না ফোন ধরেন না, মিটার না দেখে বিল করে বলেও জানান বিক্ষুব্ধ গ্রাহকরা
সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের নিয়ন্ত্রণ করে, এসময় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন। গ্রাহকরা আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা ও লাইনম্যানদের বিষয়ে না না অভিযোগ করেন। । এ ঘটনায় আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা বলেন আমাদের অনেক সীমাবদ্ধতা আছে জনবল সংকট রয়েছে, জেলা সদর থেকে নতুন ট্রান্সমিটার আনতে কিছু খরচ আছে। আর সবচেয়ে বড় কথা এখানে স্থানীয়দের মাঝে ও বিভাজন রয়েছে তাই এধরণের সমস্যা দেখা দিয়েছে আশাকরি আগামী রবিবারের মধ্যে সমস্যা দূর করতে পারবো।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন