কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের দুই দফা বিশেষ অভিযানে ৬৭ বস্তা ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় উদ্ধার ১৭টি বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
এদিন আনুমানিক দুপুর ১২টায় দ্বিতীয় দফা অভিযান ঐ বাড়ীর আন্ডারগ্রাউন্ড থেকে আরও ৫০ বস্তা ফেনসিডিল ও খালি বোতল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মোট ৬৭ বস্তা ফেনসিডিলের মধ্যে মোট কত বোতল ফেনসিডিল রয়েছে, তা এখনো গণনা করা হয়নি।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমব রাত সারে ১২টায় অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় দফা অভিযানে আরও ৫০ বস্তা সহ মোট ৬৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। ফেনসিডিলের সংখ্যা গণনা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন