মুক্তির লড়াই

সারাদেশ

কক্সবাজারে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

"জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ দুপুরে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ২০২৪ সালের এই দিনটিতে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদমুক্ত হয়। ছাত্র-জনতার সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যুত্থান সফল করেছে। তাই এই কৃতিত্ব সবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্রের চর্চা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

এর আগে সকালে বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

"জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ দুপুরে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ২০২৪ সালের এই দিনটিতে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদমুক্ত হয়। ছাত্র-জনতার সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যুত্থান সফল করেছে। তাই এই কৃতিত্ব সবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্রের চর্চা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

এর আগে সকালে বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই