শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা; আত্মত্যাগের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়!
নওগাঁর আত্রাই উপজেলায় গভীর শ্রদ্ধা, আবেগ ও রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিকামী জনতা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তারা আরও বলেন, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ নয়, ঐক্য, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করেই একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল জলিল (চকলেট) ও মোঃ সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদের (শুরা) সদস্য মোঃ খবিরুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তোজাম্মেল হক।
প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু আনাছ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাযাহারুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার, উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সুধীজন এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে সাহসিকতার পরিচয় দেওয়া জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানজুড়ে শহিদ পরিবারের সদস্যদের আবেগঘন স্মৃতিচারণ, আহত যোদ্ধাদের সংগ্রামের কথা এবং স্বাধীন-গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। বক্তারা আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ করবে এবং জাতীয় অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন