মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

কুমিল্লার বরুড়া উপজেলার পেরপেটি গ্রামের দুই সহোদর অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এতে এক ভাই এর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন পেরপেটি গ্রামের আবদুল  মালেক মজুমদারের ছেলে মোঃ  হান্নান মজুমদার (৪৪)। আহত হয়েছেন তার ছোট ভাই মাসুদ মজুমদার (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাদের বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হান্নান মজুমদারকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদ মজুমদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আহত মাসুদ মজুমদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বরুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া উপজেলার পেরপেটি গ্রামের দুই সহোদর অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এতে এক ভাই এর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন পেরপেটি গ্রামের আবদুল  মালেক মজুমদারের ছেলে মোঃ  হান্নান মজুমদার (৪৪)। আহত হয়েছেন তার ছোট ভাই মাসুদ মজুমদার (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাদের বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হান্নান মজুমদারকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদ মজুমদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আহত মাসুদ মজুমদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই