মুক্তির লড়াই

আইন-কানুন

মামলা পরিচালনাকালীন অসুস্থ হয়ে চাঁদপুরে আইনজীবীর মৃত্যু

চাঁদপুরে আদালতে মামলা পরিচালনাকালীন মুহূর্তে  হঠাৎ অসুস্থ হয়ে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মো: রুহুল আমিন (০১) মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ৬ আগস্ট  বেলা  ১২ টায় আদালত থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

তিনি চাঁদপুর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের  সাবেক সভাপতি ছিলেন। 

মৃত্যুকালে তাহার বয়স ছিল  ৯৩ বছর।তিনি প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বার সমিতিতে আইন পেশায় যুক্ত ছিলেন। 

তাহার নিজ পরিবারিক ও স্থানীয় সূত্র জানায়,  বৃহস্পতিবার সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এডভোকেট রুহুল আমিন। সহকর্মীরা শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। চাঁদপুর  সরকারি জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন  অবস্থায়ই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

চাঁদপুর মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাও ভাঙ্গা গ্রামের এডভোকেট রুহুল আমিন। এডভোকেট  রুহুল আমিন তাহার পেশাগত প্রয়োজনে চাঁদপুর চেয়ারম্যানঘাট  মহল্লায়  বসবাস করতেন।

এডভোকেট রুহুল আমিনের মৃত্যুতে  চাঁদপুরের আইন অঙ্গনে ও রাজনৈতিক অঙ্গনে  শোকের  ছায়া  নেমে এসেছে। কর্ম স্থানে ও তাহার স্থানীয় সুধীজন তাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

সকলে মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মামলা পরিচালনাকালীন অসুস্থ হয়ে চাঁদপুরে আইনজীবীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরে আদালতে মামলা পরিচালনাকালীন মুহূর্তে  হঠাৎ অসুস্থ হয়ে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মো: রুহুল আমিন (০১) মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ৬ আগস্ট  বেলা  ১২ টায় আদালত থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

তিনি চাঁদপুর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের  সাবেক সভাপতি ছিলেন। 

মৃত্যুকালে তাহার বয়স ছিল  ৯৩ বছর।তিনি প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বার সমিতিতে আইন পেশায় যুক্ত ছিলেন। 

তাহার নিজ পরিবারিক ও স্থানীয় সূত্র জানায়,  বৃহস্পতিবার সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এডভোকেট রুহুল আমিন। সহকর্মীরা শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। চাঁদপুর  সরকারি জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন  অবস্থায়ই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

চাঁদপুর মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাও ভাঙ্গা গ্রামের এডভোকেট রুহুল আমিন। এডভোকেট  রুহুল আমিন তাহার পেশাগত প্রয়োজনে চাঁদপুর চেয়ারম্যানঘাট  মহল্লায়  বসবাস করতেন।

এডভোকেট রুহুল আমিনের মৃত্যুতে  চাঁদপুরের আইন অঙ্গনে ও রাজনৈতিক অঙ্গনে  শোকের  ছায়া  নেমে এসেছে। কর্ম স্থানে ও তাহার স্থানীয় সুধীজন তাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

সকলে মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই