নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন পরামানিকপাড়া এলাকার বাসিন্দা আয়েশা খাতুন (২৫), স্বামী ইসমাইল হোসেন , পিতা বেলাল হোসেন। শুক্রবার (৭ আগস্ট) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ কক্ষ থেকে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন রানীনগর থানা পুলিশ।
আয়েশার স্বামীর ও পরিবারের দাবি, তিনি গলায় কালো ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক সম্পর্ক স্বাভাবিক ছিল। ইসমাইল একজন মসজিদের ইমাম ও অত্যন্ত ভালো মানুষ। মানুষের আপদ বিপদে এগিয়ে যায় ও মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করে থাকেন।
প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, আয়েশা পর্দানশীল ছিলেন এবং প্রয়োজন ছাড়া বাইরে যেতেন না।
প্রতিবেশী রহিমা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি আয়েশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, "ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ছাড়া এই মুহূর্তে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।"
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন