মুক্তির লড়াই

সারাদেশ

মাদক সেবনের দায়ে রাণীনগরে যুবকের কারাদণ্ড ও জরিমানা

নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে মোঃ আশিক প্রামানিক নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) আনুমানিক রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আশিক প্রামানিক উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ জাহাঙ্গীর প্রামানিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ইয়াসমিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ইয়াসমিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহলরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মাদক সেবনের দায়ে রাণীনগরে যুবকের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে মোঃ আশিক প্রামানিক নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) আনুমানিক রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আশিক প্রামানিক উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ জাহাঙ্গীর প্রামানিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ইয়াসমিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ইয়াসমিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহলরা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই