মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। এরই অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রেসিডেন্ট প্রার্থী করার প্রক্রিয়ার সঙ্গে মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টিও আলোচনায় এসেছে। তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমেদের হাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন করে গতি আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সচিবালয় সূত্রের দাবি, শুধু এই দুই মন্ত্রণালয় নয়, মন্ত্রিসভার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরেও রদবদল হতে পারে। দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
তবে কার দায়িত্বে কী পরিবর্তন আসছে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে আনুষ্ঠানিক বলে মনে না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রিসভার সম্ভাব্য এই রদবদল ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত কোন মন্ত্রণালয়ে কে দায়িত্ব পাচ্ছেন, তা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই নিশ্চিত হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন