ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বংশবিস্তার রোধে নীলফামারীতে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে এবং ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট, রাজশাহী ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিএনসিসির ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন