মুক্তির লড়াই

সারাদেশ

মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর  দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে  উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। র‌্যালি ও পোনা অবমুক্তকরণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ এর সার্বিক তত্ত্বাবধানে শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজ আনাম জনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,  পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, বিএনপি নেতা  মো: হেদায়েত, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনসহ মৎস্যচাষী  এবং মৎস্যজীবীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দেশব্যাপী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই