মুক্তির লড়াই

শিক্ষাঙ্গন

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

কর্মমুখী শিক্ষায় দক্ষতা অর্জন ও বিদেশে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (​২১ আগস্ট)  দুপুরে  চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে  ইনস্টিটিউট এবং ‘ওউবাইতোরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ এর যৌথ উদ্যোগে সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ওউবাইতোরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা  ইঞ্জিনিয়ার মহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা শিক্ষা বিষয়ক  সমন্বয়ক  প্রফেসর ওয়াদুদ মজুমদার।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার পাশাপাশি জাপানি ভাষার দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের অপার সম্ভাবনা তৈরি হবে। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। 

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও সাংবাদিক আতাউল করিম। 

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যোমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান (রাজিব)। এছাড়া জাপানি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশেষ বক্তব্য রাখেন, ওউবাইতোরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ফাতেমা ইসলাম কাজল। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাপানি ভাষা শিক্ষা, দেশটিতে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

​অনুষ্ঠানে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক -শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২২ আগস্ট ২০২৬

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই