মুক্তির লড়াই

রাজনীতি

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজন, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ। এসব কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে রাণীনগর সদরের প্রধান সড়কগুলো। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজুসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

র‌্যালি শেষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকুনুজ্জামান খান রুকু, একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করা। সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনের নেতাকর্মীদের নতুন করে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় গ্রহণের দিন। আগামী দিনে রাণীনগরের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ডও পালন করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই উপজেলা সদরে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই